সূরা আসর (সময়)

বিস্মিল্লাহির রাহ্মানির রাহীম

ওয়াল আসরি। আন্নাল ইনসানা লাফী খুস্রিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। তাও অসাও বিল হাক্কি। ওয়া তাওয়াসাও বিল সাবর।

অর্থ - পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

কসম যুগের (সময়ের), নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত; কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।